ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ সিলেট রেল যোগাযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে।

দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ছয়টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায় এবং কিছু বগি দুমড়ে-মুচড়ে যায়। একটি ওয়াগন সেতুর নিচে খাদে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে জটিলতা দেখা দেয়।

দুর্ঘটনার পর কয়েকটি ওয়াগন ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্থানীয়দের কেউ কেউ ঝুঁকি নিয়ে তেল সংগ্রহে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতের দিকে রেলওয়ের উদ্ধারকারী দল রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত রেললাইন ও বগি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে রাতভর কাজ চলে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) নাজমুল হক জানান, একটি বগি সেতুর নিচে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা প্রকাশ করেন তিনি।

মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বলেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ অনেক যাত্রীকে টিকিট ফেরত দিয়ে ফিরে যেতে দেখা যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, দুর্ঘটনার পর বিজিবি, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

রেলওয়ে ঢাকা বিভাগের ম্যানেজার এবিএম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ জানান, প্রায় ১ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে এবং লুটপাট ঠেকাতে বিজিবি সক্রিয় ছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ সিলেট রেল যোগাযোগ

আপডেট সময় ০১:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬