ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিপ্রসাদপুর এলাকায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে।

ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনার পর রেল যোগাযোগ ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লাইনচ্যুত হওয়া বগিগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৫টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এদিকে, উল্টে যাওয়া বগি থেকে ছড়িয়ে পড়া তেল স্থানীয় কিছু মানুষ বালতি দিয়ে সংগ্রহ করতে দেখা গেছে।

অপরদিকে, তেল উদ্ধারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একাধিক টহলদল ঘটনাস্থলে কাজ করছে। উদ্ধার কার্যক্রম ও রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

error:

মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত

আপডেট সময় ১০:৫২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬