ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ ৪ এপ্রিল, জাঁকজমক আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামী ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় ও তাৎপর্যপূর্ণ হবে।

আয়োজক সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই এই সমাবেশের মূল লক্ষ্য। ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। এবারের আয়োজনেও সেই ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য সচিব হুমায়ুন কবীর জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন এবং ড. রেজা কিবরিয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেত্রী শাম্মী আক্তার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য নঈম জাহাঙ্গীর, সাদেক আহম্মদ খান এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

সমাবেশটি সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলবে। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণদের জন্য উদ্বুদ্ধকরণ পর্ব।

সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে সরকারের মন্ত্রীসহ সম্মানিত অতিথিদের অংশগ্রহণে একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাট এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বৈঠক মুক্তিযুদ্ধের সংগঠনে বিশেষ ভূমিকা রাখে।

সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

তেলিয়াপাড়া এলাকায় সাজসজ্জার কাজ শেষ হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে দেখছেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, এবারের তেলিয়াপাড়া দিবসের সমাবেশ অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ ৪ এপ্রিল, জাঁকজমক আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় ০৮:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬