ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে।

সামিন বিক্সস ফিল্ডের সামনে থেকে মিরপুর বাজারের বিদ্যমান ড্রেইন হয়ে পশ্চিম জয়পুর গ্রামের রাস্তার প্রবেশ পর্যন্ত শ্রীমঙ্গলগামী সড়কের ডান পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় কার্যকর ড্রেইনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই সড়কের উপর পানি জমে ছোট ছোট জলাধারের সৃষ্টি হয়। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালকদের জন্য এ অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় পানি জমে থাকার কারণে সড়কের গর্ত বোঝা যায় না, ফলে হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “বৃষ্টি হলেই দোকানের সামনে পানি উঠে যায়। ক্রেতারা আসতে চায় না, ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়।”

আরেক পথচারী রহিমা বেগম জানান, “স্কুল-কলেজে যাওয়া-আসার সময় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেক সময় পানির কারণে কাপড় নষ্ট হয়ে যায়, অসুস্থ হওয়ার ঝুঁকিও থাকে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের ডান পাশে অন্তত এক কিলোমিটার দীর্ঘ ড্রেইন নির্মাণ করা হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। পাশের বিদ্যমান ড্রেইনের সঙ্গে সংযোগ স্থাপন করে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে সড়কটি চলাচলের উপযোগী থাকবে বলে মত তাদের।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেইন নির্মাণসহ টেকসই ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

error:

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

আপডেট সময় ০৯:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬