ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে নেশাগ্রস্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে নেশাগ্রস্ত হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুধাম সরকার নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, অভিযুক্ত সুধাম সরকারের বিরুদ্ধে তার পিতা সুমন্ত সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সুধাম সরকারকে আটক করে আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরে নেশাগ্রস্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় ০৮:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬