ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রাসার অফিস কক্ষ, ব্যাপক ক্ষয়ক্ষতি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার মশাদিয়া ও ধর্মপুর বাগে মদিনা গাউছিয়া আহসানিয়া জমিলা খাতুন দাখিল মাদ্রাসায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড তুফানে মাদ্রাসার অফিস কক্ষের টিনের চাল উড়ে যায়। ঝোড়ো হাওয়ার তীব্রতায় কক্ষের ভেতরের আসবাবপত্র ও নথিপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো: সাজিদুর রহমান জানান, ঝড়ে অফিস কক্ষের চাল উড়ে যাওয়ায় ভেতরে থাকা আলমারি, প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হতে পারে।

অফিস কক্ষটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছেন।

দ্রুত সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রাসার অফিস কক্ষ, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬