ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

আবুল কালাম আজাদ সাবেক এমপির বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
নাশকতার মামলায় জামালপুর ৫ ( সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টায় জামালপুর সদর কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

২৪-এর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার দুটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব , এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে দায়ের করা মামলায় গত ৪ ডিসেম্বর আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ প্রসঙ্গে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আনিসুজ্জামান গামা গণমাধ্যমকে জানান, ৩ আগস্ট ছাত্র-জনতার মিছিলে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে পুলিশকে জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

আবুল কালাম আজাদ সাবেক এমপির বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ১২:১৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫