ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি

মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর দৃষ্টি আকর্ষণ করে এক সচেতন নাগরিকের পক্ষ থেকে খোলা চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সুস্বাস্থ্য ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। একইসঙ্গে সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিষয়টি তুলে ধরা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে। আগে যেখানে ১০-১২টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ৩০-৪০টিতে দাঁড়িয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগে বলা হয়, নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পরিবর্তে শুধুমাত্র শ্রমিক বা ড্রাইভারদের আটক করা হচ্ছে, যা সমস্যার স্থায়ী সমাধান নয়।

চিঠিতে আরও দাবি করা হয়, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিস্বার্থে এসব অবৈধ কর্মকাণ্ডকে নীরবে প্রশ্রয় দিচ্ছেন, যা প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সম্প্রতি সোনাই ব্রিজ এলাকায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীদের পালিয়ে যাওয়ার ঘটনাও উল্লেখ করা হয়।

এছাড়া রাতের বেলায় বালু পরিবহন বৃদ্ধি এবং অবৈধ রশিদের মাধ্যমে অর্থ আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে এবং ভবিষ্যতে মানববন্ধন বা গণপ্রতিবাদের মতো কর্মসূচিতে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে।

খোলা চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি আহ্বান জানানো হয়েছে—বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। একইসঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে সোনাই নদী ও পরিবেশ রক্ষার দাবি জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি

আপডেট সময় ১১:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬