ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: লাখাইয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ লিটন গ্রেফতার

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় থানা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম গ্রামে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. আখতারুজ্জামান, এএসআই খাইরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় ওই গ্রামের জলাই মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২০)-কে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: লাখাইয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ লিটন গ্রেফতার

আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬