ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুরে বালুভর্তি ট্রাকে অভিনব কৌশলে পাচারকালে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে পাচারের সময় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার নোয়াহাটি এলাকায় একটি বালুভর্তি ট্রাক থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি বালুভর্তি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, উপরে বালু থাকলেও তার নিচে সুকৌশলে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিভিন্ন উন্নতমানের চশমা লুকিয়ে রাখা হয়েছে।

পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

মাধবপুরে বালুভর্তি ট্রাকে অভিনব কৌশলে পাচারকালে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১০:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬