ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব Logo শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

সৌদিতে তেল শোধনাগারে জোড়া ড্রোন হামলা প্রতিহত: অল্পের জন্য রক্ষা

বাংলা নিউজ ডেস্ক

সৌদি আরবের রাস তানুড়া তেল শোধনাগার লক্ষ্য করে চালানো দুটি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে এই হামলার চেষ্টা চালানো হয় বলে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ড্রোন দুটিকে মাঝ আকাশেই রুখে দেওয়া হয়। তবে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ধ্বংসাবশেষ তেল শোধনাগার এলাকায় পড়লে সেখানে একটি সীমিত অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে কোনো বেসামরিক লোক আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। ধ্বংসাবশেষগুলো জনবসতিপূর্ণ এলাকা এবং কিছু বেসামরিক স্থাপনার কাছাকাছি পড়েছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকাল ৭টা ০৪ মিনিটে ড্রোন ধ্বংসের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ রাস তানুড়া শোধনাগারে পড়লে আংশিক ক্ষতি হয়। জরুরি রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারের কিছু অপারেশনাল ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাজারে জ্বালানি সরবরাহে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা চেষ্টার ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে। সৌদি কর্তৃপক্ষ দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের তেল বাজার ও নিরাপত্তার বিষয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

error:

সৌদিতে তেল শোধনাগারে জোড়া ড্রোন হামলা প্রতিহত: অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ০৪:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬