ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে রাস্তা নিয়ে বিরোধ: ভাবিকে প্রাণনাশের হুমকি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে বসতবাড়ির যাতায়াতের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মারজানা আক্তার (৩৫) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মারজানা আক্তারের স্বামী একলাছ মিয়ার সঙ্গে একই গ্রামের তার দেবর মোঃ রূপ মিয়া (২৯) ও মোখলেছ মিয়া (৩৩)সহ আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধরের চেষ্টা চালায়। এ সময় প্রাণভয়ে মারজানা আক্তার পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে অভিযুক্তরা তার বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

একই সঙ্গে ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দাবি করেন, তাকে ও তার স্বামীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে রাস্তা নিয়ে বিরোধ: ভাবিকে প্রাণনাশের হুমকি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় ১১:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬