ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

দিল্লি বিমানবন্দরে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান

বাংলার খবর ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতের দিল্লি বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকায় ফেরার পথে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে ও ফিনল্যান্ডের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে দিল্লি গিয়েছিলেন মাহদী হাসান। সেখানে অবস্থানকালে গত মঙ্গলবার দুপুরে তার অজান্তে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে হুমকি আসতে থাকে। ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ হিসেবে প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

নিরাপত্তাহীনতার আশঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন মাহদী হাসানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। আজ বুধবার দুপুরে তিনি যখন ঢাকায় ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছান, তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। আটকের পরপরই তিনি বিষয়টি হাইকমিশনের কর্মকর্তাদের অবহিত করেছেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। কেন এবং কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

দিল্লি বিমানবন্দরে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান

আপডেট সময় ০২:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬