ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নিলে দুটো শপথ, না হলে একটিও নয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—এই দুই পরিচয়েই শপথ নিতে চান। অন্যথায় তারা এমপি হিসেবেও শপথ নেবেন না বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই অবস্থান ঘিরে জাতীয় সংসদ ভবনে জটিলতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিরসনে সংসদের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। জামায়াতের সংসদ সদস্যরা সংসদ ভবনে অবস্থান করছেন।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি আগে সংবিধানে সংযোজন করতে হবে এবং কার মাধ্যমে শপথ অনুষ্ঠিত হবে, সে বিষয়েও স্পষ্ট বিধান থাকতে হবে। সংবিধানে পরিষ্কার নির্দেশনা না থাকায় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

জামায়াতে ইসলামীর সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাওয়া ডা. শফিকুর রহমানসহ দলটির সংসদ সদস্যরা বিষয়টির সমাধান না হলে কোনো শপথ গ্রহণ না করার অবস্থানে অনড় রয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

error:

নিলে দুটো শপথ, না হলে একটিও নয়

আপডেট সময় ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬