ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নোয়াপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলের জয়

নোয়াপাড়ায় নোয়াপাড়া ব্লাড সোসাইটির আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে মুখোমুখি হয় বিবাহিত বনাম অবিবাহিত দল।

হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অবিবাহিত দল ৩–১ গোলের ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে হ্যাটট্রিক করেন আহমেদ তুষার, যা ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার পারফরম্যান্সে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলিয়াস আহমেদ সুভ।

ম্যাচ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুন আলী শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন সোহেল ও রাশেদুল ইসলাম সাগর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সারোয়ার আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন এএস আরিফ (সাংগঠনিক সম্পাদক) এবং বিবাহিত দলের নেতৃত্ব দেন সিপি নাঈম (সহ-সভাপতি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ ও মানবিক সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

স্থানীয়দের মতে, নোয়াপাড়া ব্লাড সোসাইটির ক্রীড়াভিত্তিক সামাজিক উদ্যোগ এলাকার যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে এবং সামাজিক বন্ধন দৃঢ় করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নোয়াপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলের জয়

আপডেট সময় ১০:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬