ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

ভোটের শেষ গণমিছিলে ভোটারদের প্রতি উড়ন্ত শুভেচ্ছা জানালেন রুমিন ফারহানা

বাংলার খবর ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ দিনের গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এই গণমিছিলে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে এবং উড়ন্ত চুমুর মাধ্যমে শুভেচ্ছা জানান। এতে উপস্থিত সমর্থক ও ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়।

জানা গেছে, বিকেল পাঁচটার দিকে কুট্টাপাড়া এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

গণমিছিলের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রুমিন ফারহানার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। তিনি সেসব শুভেচ্ছার জবাবে হাসিমুখে হাত নেড়ে ও উড়ন্ত শুভেচ্ছা জানিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার শেষ গণমিছিল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি প্রথমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ সিদ্ধান্তের পর তাকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দল থেকে বহিষ্কার করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

ভোটের শেষ গণমিছিলে ভোটারদের প্রতি উড়ন্ত শুভেচ্ছা জানালেন রুমিন ফারহানা

আপডেট সময় ০৫:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬