ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে বিজিবির অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুরে একটি বড় সাফল্য অর্জন করেছে। অভিনব কৌশলে পাচারের সময় ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিজিবির টহল দল ট্রাকটিকে থামার সংকেত দেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে ট্রাকচালক দ্রুত ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ (মেলানোসাইল) লুকানো রয়েছে।

পাচারের উদ্দেশ্যে আনা এসব কসমেটিকস ও ওষুধসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে আমদানিকৃত জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে বিজিবির অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ

আপডেট সময় ১১:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬