ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী

নির্বাচনে ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখলের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনাক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর (মিলিটারি অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি জানান, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে বেশি সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধানের দিকনির্দেশনায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অসামরিক প্রশাসন ও জনগণকে সহায়তা দিতে সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

কেউ ভোটকেন্দ্র বা ব্যালট বাক্স দখলের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এখন পর্যন্ত সেনাবাহিনী ১০ হাজার ১৫২টি অস্ত্র উদ্ধার করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

তিনি আরও বলেন, অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল চালু রয়েছে। নির্বাচন শেষে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম বলেন, সেনাপ্রধান জনগণের মনে আস্থার বার্তা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন অনুযায়ী যা যা প্রয়োজন, সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে। নির্বাচনকেন্দ্রিক যেকোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সাইবার নজরদারি অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী

আপডেট সময় ০৪:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬