ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ধানের শীষের পক্ষে খান্দুরা পীরের প্রচারণা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন দেশের ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ মোঃ যুবায়ের কামাল।

বুধবার দিনভর তিনি মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার, কাশিমপুর ও বানিয়াপাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে একাধিক পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পীর সাহেব বলেন, সৈয়দ মোঃ ফয়সল আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শে বিশ্বাসী একজন খাঁটি সুন্নি তরিকার মানুষ। তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ এবং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তারা বলেন, এলাকার মানুষের কল্যাণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে সৈয়দ মোঃ ফয়সলের বিজয়ের কোনো বিকল্প নেই।

বক্তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পীর সাহেবের উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া মিলছে বলে নেতাকর্মীরা জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ধানের শীষের পক্ষে খান্দুরা পীরের প্রচারণা

আপডেট সময় ০৯:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬