ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান, মেলু মিয়ার দুটি ট্রলি জব্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে জরিমানা আদায় এবং মাটিবাহী দুটি ট্রলি জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের আমানুল্লাহপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাটিকাটার কাজে ব্যবহৃত স্থানীয় মেলু মিয়ার মালিকানাধীন দুটি মাটিবাহী ট্রলি জব্দ করা হয়। পরে ঘটনার সত্যতা যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশ, ফসলি জমি এবং রাস্তাঘাটের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। জনস্বার্থ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান, মেলু মিয়ার দুটি ট্রলি জব্দ

আপডেট সময় ০৮:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬