ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

চা বাগান জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা, বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের অঙ্গীকার

বাংলার খবর ডেস্ক

চা বাগান জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এবং তাঁর সুযোগ্য সন্তান সৈয়দ শাফকাত আহমেদ বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় চা বাগান এলাকার শ্রমিক ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, ন্যায্য মজুরি এবং মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চা বাগানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

এসময় চা বাগানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে নিজেদের দীর্ঘদিনের দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, বছরের পর বছর ধরে চা শ্রমিকরা নানা বঞ্চনার শিকার হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, চা বাগান জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জীবনমান উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তিনি নির্বাচিত হলে চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে তাদের সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এজন্য পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন জরুরি।

সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

চা বাগান জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা, বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের অঙ্গীকার

আপডেট সময় ১২:১৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬