ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১. আবেদন শুরু করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সব তথ্য দেওয়ার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি যাচাই সম্পন্ন হলে রেজিস্ট্রেশন কার্যকর হবে।

২. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর সাংবাদিক বা পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন অপশনে যেতে হবে।

৩. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে বর্তমান কর্মস্থল ও অবস্থানের তথ্য প্রদান করতে হবে। এ সময় বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা বা থানার তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।

৪. আবেদনের প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে। এর মধ্যে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ অন্তর্ভুক্ত থাকবে।

৫. পরবর্তী ধাপে গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। এতে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি আপলোড করতে হবে।

৬. সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করা বাধ্যতামূলক। একই সঙ্গে ওই তালিকায় আবেদনকারীর নাম কোন ক্রমিক নম্বরে রয়েছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।

৭. গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অপশন নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিতে হবে। স্টিকার প্রয়োজন না হলে ‘না’ অপশন নির্বাচন করা যাবে।

৮. আবেদনের শেষ ধাপে অফিস আইডি কার্ড, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, আবেদনকারীর ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্রের কপি নির্ধারিত ঘরে আপলোড করতে হবে।

৯. সব ধাপ সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে আবেদন সম্পন্ন হয়েছে বলে দেখাবে।

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত সাংবাদিক বা পর্যবেক্ষক কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে নির্বাচনে সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে

আপডেট সময় ১২:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬