ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নিহত শান্ত। ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে আছেন একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও উপজেলার বাসিন্দা সাজিদ। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে তাঁরা গিয়ে দুটি মোটরসাইকেলসহ চারজনকে সড়কে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, চারজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রবাসীসহ দুই তরুণ নিহত

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

আপডেট সময় ০১:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬