
বাংলার খবর ডেস্ক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁর মুখপাত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হলো। দেশে তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ ঘোষণা ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন তিনি; ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে চলে যাওয়ার কয়েক মাস পর তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই তাঁকে ভারতে নেওয়া হয়েছিল, তাই বিজয় দিবসে তাঁর ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।
এ বিষয়ে সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার রয়টার্সকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালের আন্দোলন ও অস্থিরতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 




















