
হবিগঞ্জ প্রতিনিধি:
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে হাইওয়ে ইন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. মতলিব সর্দারের সভাপতিত্বে এবং ওবায়েদ উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোত্তাকিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মো. রেনু মিয়া, ছায়েদ মিয়া, নেপাল চন্দ্র দাস, সোলাইমান মিয়া, ফয়সল মিয়া, জালাল মিয়াসহ মীরনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মতবিনিময় সভায় গ্রামের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত গ্রামবাসীরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মোত্তাকিম চৌধুরীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরী বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব আন্দিউড়া ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। মীরনগর গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
হবিগঞ্জ প্রতিনিধি 



















