
বাংলার খবর ডেস্ক:
উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার অঙ্গীকার আবারও জানিয়েছে সরকার। প্রস্তাবিত সাইবার আইন নিয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ পরামর্শ সভা হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, নাগরিক অধিকার সুরক্ষায় প্রস্তাবিত আইনের কয়েকটি বিধানের প্রশংসা করেছেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে কিছু বিধানে আরও বিবেচনার সুপারিশও এসেছে, যা তাৎক্ষণিকভাবে নোট করা হয়েছে। তিনি বলেন, সংসদে তোলার আগে সরকার আপত্তি শুনে যৌক্তিক উদ্বেগ দূর করতে চায়। এর আগে সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে; নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিশ্বাসযোগ্য সাইবার নিরাপত্তা আইনকে মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি মানুষ, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে হবে; নিরাপত্তা ও অধিকার পরস্পরকে শক্তিশালী করে। তিনি আন্তসীমান্ত সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের ডিজিটাল সাক্ষরতা জোরদারের গুরুত্বও তুলে ধরেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 
























