ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও

চাঁদপুরের হাইমচরে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দে সংস্কার করা মাঠের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউএনও মাদ্রাসাটি পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দের মাধ্যমে মাঠ সংস্কারের কাজের অগ্রগতি ও বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। মাঠের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে যাচাইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিয়েও আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষার গুণগত মানোন্নয়নে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তাদের চিহ্নিত করে পৃথকভাবে মূল্যায়নের মাধ্যমে বিশেষ পাঠদান কর্মসূচি চালুর পরামর্শ দেন ইউএনও। এতে শিক্ষার্থীদের শিখনঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে মাদ্রাসার অধ্যক্ষকে পরামর্শ দেন তিনি।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরিদর্শনকালে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান হামিদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাইমচরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও

আপডেট সময় ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬