ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপি ক্ষমতায় এলে কোনো জুলুম-নির্যাতন হবে না: মাধবপুরে সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের প্রতিহিংসা, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় কাজ করতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

রোববার বিকেলে মাধবপুর উপজেলার খড়কি বাজারে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জনগণই দেশের প্রকৃত মালিক। জনগণের টাকায় রাষ্ট্র চলে—সুতরাং কারও অন্যায় করার সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হবে না।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পরিবার কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সৈয়দ মো. ফয়সল বলেন, “প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চার-পাঁচবার আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার আদর্শ অনুসরণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “খড়কি গ্রামবাসী আমাদের প্রতিবেশী। আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি সরকার গঠন করলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমরা কাজ করব।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফকরুল ইসলাম শিরু। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ উন্নয়ন চান। সৈয়দ মো. ফয়সল একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।”

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং খড়কি বাজার এলাকায় গণসংযোগ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

বিএনপি ক্ষমতায় এলে কোনো জুলুম-নির্যাতন হবে না: মাধবপুরে সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৭:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬