ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের সরগরম প্রচারণা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। হাটবাজার, চা-বাগান, গ্রামগঞ্জ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চলছে জমজমাট নির্বাচনী তৎপরতা। প্রচারণার তৃতীয় দিনে ভোটের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলের নেতাকর্মীরা নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে নানা কৌশলে মাঠে নেমেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। নিজেদের মধ্যে কিছু মতবিরোধ থাকলেও তা কাটিয়ে সবাই একক কাতারে এসে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তারা।

মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার সম্প্রতি চুনারুঘাটে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘদিন পর জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বাদ পেতে যাচ্ছে এবং সে নির্বাচনে ধানের শীষই হবে জনগণের প্রথম পছন্দ।

বিএনপির তরুণ ও উদীয়মান নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ তেলিয়াপাড়া চা-বাগানে ব্যাপক প্রচারণা চালান। তিনি বলেন, চা-বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সংকট নিরসনে টেকসই উদ্যোগ গ্রহণের সময় এখনই।

এদিকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান ছাতিয়াইন রাখাল উৎসব, বহরা ইউনিয়ন ও মাধবপুর পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল এবং সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের রাজনীতি করতে চায়।

ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি আন্দিউড়া ও নোয়াপাড়ায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া মাধবপুর পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, এবারের জাতীয় নির্বাচন এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। শান্তিশৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে জনগণ ধানের শীষে ভোট দিতে আগ্রহী হচ্ছেন।

শনিবার ইটাখোলা গ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে সব দিক থেকে উন্নত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের সরগরম প্রচারণা

আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬