ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

মাগরিব নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌঁছায়। সেখানে আয়োজিত নির্বাচনি জনসভার মঞ্চে উঠে তিনি জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান ভোটারদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করে ভোট প্রদান করতে হবে। তিনি বলেন, এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, এ দেশ জনগণের। এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষই এ দেশের প্রকৃত মালিক। কিভাবে দেশ পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত জনগণকেই ভোটের মাধ্যমে দিতে হবে।

এর আগে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেখানে বক্তব্য দেওয়ার পর সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে সমাবেশে যোগ দেন। পরে ভঙ্গুর সড়কপথ অতিক্রম করে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান।

শায়েস্তাগঞ্জের সমাবেশ শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। হবিগঞ্জের এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬