ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।

রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি এখনও বহাল রয়েছে। এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ নাকচ করে আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত আইসিসি ন্যায়সংগত সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নেবে।

বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি এবং সরকারের সিদ্ধান্তের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি। এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়; বরং ক্রিকেটারদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়টি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ এখনো টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অনড়। তিনি বলেন, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে বিসিবির লড়াই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের সিদ্ধান্ত ঘিরে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ জানানো হচ্ছিল। আইসিসির ভোটাভুটিতে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ হওয়ার পর শেষ পর্যন্ত সরকার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬