ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা বন্ধ// ভবন ঝুঁকিপূর্ণ

মাধবপুর,প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এখন নানা সমস্যায় জর্জরিত। পুরাতন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ফাটল ভবনে ২ জন পরিদর্শিকা কোনো রকমে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এমবিবিএস ডাক্তার নিয়োগ থাকলেও তিনি সেখানে যান না। স্থানীয় আলাবক্সপুর গ্রামের বাসিন্দা মিনহাজুল আবদাল শাহ (ফারুক) বলেন,এখানে এমবিবিএস ডাক্তার দেওয়া হয়েছিল শুনেছি কিন্তুু কোন দিন এখানে কোন ডাক্তারকে চিকিৎসা দিতে দেখি নাই। হাসপাতাল ভবনটিতে‘পানির কোন ব্যবস্থা নেই।এতে করে সরকারের প্রতিশ্রæতি অনুযায়ী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

চৌমুহনী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে এমবিবিএস ডাক্তারসহ ৬ টি পদ থাকলেও মেডিকেল অ্যাসিসটেন্টসহ ৪টি পদই খালি রয়েছে। এমবিবিএস ডাক্তার ও মেডিকেল অ্যাসিসটেন্ট না থাকায় এ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৫২ টি গ্রামের প্রায়  অর্ধলক্ষাধিক মানুষের একমাত্র  চিকিৎসা কেন্দ্র চৌমুহনী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র। কিন্তুু এখানে ডাক্তার না থাকায় জনগণের ভোগান্তির শেষ নেই। সামান্য রোগে আক্রান্ত হলেও এ এলাকার জনগণকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা নিতে হচ্ছে।স্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে কোন সময় ছাদ ভেঙ্গে পরার আশংকা করছে এলাকাবাসী। এখানে একজন এমবিবিএস ডাক্তারকে নিয়োগ দেয়া হলেও তার দেখা পায়নি এলাকাবাসী স্বাস্থ্য মেডিকেল সহকারীর পদটিও দীর্ঘ কয়েক বছর ধরে খালি রয়েছে। শুধু পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরাই এখন হাসপাতালটি দেখবাল করছেন।এ অবস্থায় এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,জরাজীর্ণ হাসপাতাল ভবনটি পূর্ণ সংস্কার করে এখানে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করলে সীমান্ত এলাকার বাসিন্দারা চিকিৎসা সুবিধা পেত। এ ব্যাপারে কয়েকবার  কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে করে এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মাধবপুর উপজেলা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান,বলেন, বর্তমানে আমরা হাসপাতালটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি আশা করি এলাকাবাসীর কথা চিন্তা করে হাসপাতাল ভবনটি সংস্কারের জন্য প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকের অভাবে চিকিৎসা সেবা বন্ধ// ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট সময় ০৫:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫