ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি নেতা ও শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান কখনোই মুছে যাওয়ার নয়। আপোষহীন নেত্রী হিসেবে তিনি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা এ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, খালেদা জিয়ার আদর্শ শুধু বিএনপির জন্য নয়, বরং পুরো জাতির জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব সব সময় দেশের মানুষের হৃদয়ে দীপ্ত থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, আজ আমাদের দায়িত্ব হলো বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাঁর দেখানো পথে চললেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মো. ফয়সল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। তিনি আরও বলেন, সৈয়দ মো. ফয়সল সংসদ সদস্য নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম মালু। ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,সিঃ সহ সভাপতি মাধবপুর পৌর বিএনপি মাসুদুর রহমান মাসুক, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মীর্জা ইকরাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, যুগ্ম সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ সম্পাদক তাইফুর রশিদ, যুবনেতা তানভীর আহমেদ প্রমুখ।

সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক

আপডেট সময় ১১:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬