ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার কসমেটিকস ও গাঁজা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি ধানের তুষের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় ধানের তুষভর্তি বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য আনুমানিক ৬২ লাখ টাকা। উদ্ধার করা মাদক ও চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার কসমেটিকস ও গাঁজা জব্দ

আপডেট সময় ০৭:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬