ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

স্পোর্টস ডেস্কঃ

বিগ ব্যাশ লিগে নিজের সামর্থ্যের ঝলক আবারও দেখালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। তার নিয়ন্ত্রিত স্পেলে ভর করেই হোবার্ট হারিকেন্স জেতে ৩৭ রানের ব্যবধানে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে সংগ্রহ করে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেট স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে থামে ১৪১ রানে। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর এই ম্যাচে আবার সাফল্যের দেখা পান রিশাদ।

চলতি আসরে রিশাদের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে, যা স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। সমান সংখ্যক উইকেট রয়েছে অ্যাডিলেট স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপেরও।

নিজের প্রথম ওভারেই আঘাত হানেন রিশাদ। ওই ওভারের শেষ বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড হয়ে ফেরেন জেমি ওভারটন। প্রথম দুই ওভারে কিছুটা রান খরচ হলেও পরের দুই ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ—মাত্র ৫ রান দিয়ে তুলে নেন লুক উডের উইকেট।

রিশাদ আক্রমণে আসার আগেই পেসার রিলে মেরেডিথ ও নাথান এলিস অ্যাডিলেটের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। এরপর লড়াই চালান লিয়াম স্কট, যিনি অপরাজিত ৯১ রান করেন। তবে লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি।

এই জয়ে টুর্নামেন্টে হোবার্ট হারিকেন্সের অবস্থান আরও শক্ত হয়েছে। পরবর্তী ম্যাচে মাঠে নামবেন রিশাদরা নতুন চ্যালেঞ্জ নিয়ে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

আপডেট সময় ০৮:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬