ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

তামিমের পাশে দাঁড়িয়ে যা বললেন মুমিনুল–তাসকিনরা

স্পোর্টস ডেস্কঃ

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে চলমান বিতর্কে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য দেশীয় ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ঘটনায় তামিমের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক ক্রিকেটার।

এক অনুষ্ঠানে তামিম ইকবাল ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রসঙ্গে নিজের মতামত জানান। সেই বক্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। পরবর্তী আরেকটি পোস্টে তিনি দাবি করেন, দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে ভারতের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের জার্সিতে বিপুল রান করা এক কিংবদন্তি ক্রিকেটার। যদিও তিনি পরে এটিকে ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন।

এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সাবেক জাতীয় অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন রুচিহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং জবাবদিহিতার দাবি জানান তাইজুল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি লেখেন, একজন সিনিয়র ও সাবেক অধিনায়কের প্রতি এমন মন্তব্য দেশের ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক এই আচরণের জন্য সংশ্লিষ্ট পরিচালকের ক্ষমা প্রার্থনা এবং বিসিবির কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবাদে সরব হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। তিনি বলেন, দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়। ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সম্মান রক্ষা করা বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব এবং এ বিষয়ে বিসিবির সুস্পষ্ট অবস্থান জরুরি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

তামিমের পাশে দাঁড়িয়ে যা বললেন মুমিনুল–তাসকিনরা

আপডেট সময় ০৮:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬