ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বিপিএলে চট্টগ্রামের রানের রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ১৬তম ম্যাচে রানের নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম রয়েল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে ১৯৮ রান সংগ্রহ করে এবারের বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে চট্টগ্রাম।

রেকর্ড গড়া এই ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক শেখ মেহেদি হাসান ও ওপেনার মাহমুদুল হাসান জয়। ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মেহেদি।

ওপেনার মাহমুদুল হাসান জয় ২১ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টস জিতে সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান তোলে চট্টগ্রাম। ১৫ বলে ১৮ রান করে আউট হন মোহাম্মদ নাঈম শেখ। এরপর দ্বিতীয় উইকেটে অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয় ৩৮ বলে ৬০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

জয় ৪৪ রান করে ফিরলেও রসিংটন ৩৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৪৯ রান করেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ২০ বলে ২৫ রান এবং আসিফ আলী ৮ বলে ১৩ রান যোগ করেন।

সিলেট টাইটানসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুয়েল মিয়া। একটি করে উইকেট পান মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বিপিএলে চট্টগ্রামের রানের রেকর্ড

আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬