ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই

নিলামের আগেই পিএসএলে খেলা নিশ্চিত মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের আলোচনা থামতে না থামতেই পাকিস্তান সুপার লিগে ফেরার খবর পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পিএসএলের অফিসিয়াল পেজে এক বার্তায় জানানো হয়েছে, আসন্ন একাদশ আসরে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। সেখানে বলা হয়, ব্যাটারদের সাবধান থাকতে হবে, কারণ ফিজ আসছে।

ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। কারণ নিলামের আগেই কোনো ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার নজির খুব একটা দেখা যায়নি। তবে মোস্তাফিজের সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তি করেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ কোটা চালুর পরিকল্পনা রয়েছে। এই কোটায় মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত হতে পারেন এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন করে বাংলাদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এবারের পিএসএলের নিলাম ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মার্চ থেকে মে মাস পর্যন্ত। তবে এই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় বাংলাদেশি ক্রিকেটাররা পুরো আসরে খেলতে পারবেন না।

সবকিছু ঠিক থাকলে এই সময় মোস্তাফিজ আইপিএলে খেলতেন। নিলামে বড় অঙ্কে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দেওয়ার কথাও ভেবেছিল। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।

আইপিএলে না খেলার সুযোগ কাজে লাগিয়ে আট বছর পর পাকিস্তান সুপার লিগে ফিরছেন মোস্তাফিজুর রহমান। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

error:

নিলামের আগেই পিএসএলে খেলা নিশ্চিত মোস্তাফিজের

আপডেট সময় ১১:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬