ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই এবং এতে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংশ্লিষ্ট সব ধরনের সম্প্রচার কার্যক্রম বাংলাদেশে বন্ধ রাখতে হবে।

দীর্ঘদিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ তাদের স্কোয়াডে নেই।

খেলোয়াড়দের প্রতি এ ধরনের আচরণের প্রতিবাদে সরকারের এই সিদ্ধান্তকে দেশের ক্রিকেটপ্রেমীরা সমর্থন জানিয়েছেন। এর ফলে আইপিএল বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা যাবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬