ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

মিনিটে মিনিটে ফলোয়ার হারাচ্ছে কলকাতা

আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে দ্বিধাহীনভাবেই সবচেয়ে জনপ্রিয় ছিল কলকাতা নাইট রাইডার্স। এই দলের হয়ে একসময় নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান, জিতিয়েছেন দুটি শিরোপা। লিটন দাসও খেলেছেন কলকাতার হয়ে। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে, তাই কেকেআরের প্রতি ভালোবাসা ছিল আরও বেশি।

তবে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর মুস্তাফিজকে নিয়ে করা সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টও মুছে ফেলা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন মুস্তাফিজ ও বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় দলে দলে ‘আনফলো’ বাটনে ক্লিক করছেন। এর ফলে মিনিটে মিনিটে ফলোয়ার কমছে কলকাতার। একই পরিস্থিতি আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেলেও।

ফেসবুক-এক্স-ইনস্টাগ্রামের এই প্রক্রিয়া কলকাতার জনপ্রিয়তাতেও বড় ধাক্কা দিয়েছে। আইপিএলের মৌসুমে বাংলাদেশের অনেক ভক্ত কেকেআরের জার্সি পরতেন। তবে এই ধাক্কা কলকাতার সেই জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে ধরে রাখতে ব্যর্থ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

মিনিটে মিনিটে ফলোয়ার হারাচ্ছে কলকাতা

আপডেট সময় ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬