ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মুস্তাফিজকে বড় দুঃসংবাদ দিলো কলকাতা

স্পোর্টস ডেস্ক:

আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের নির্দেশনার পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসরণ করে সব ধরনের অভ্যন্তরীণ পরামর্শ ও প্রক্রিয়া সম্পন্ন করার পর মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএলের নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটার নেওয়ার অনুমোদনও পেয়েছে দলটি।

এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

আইপিএল নিলামে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এটিই ছিল সর্বোচ্চ মূল্য। এর আগে তিনি আইপিএলের ৮ মৌসুমে ৫টি ভিন্ন দলের হয়ে খেলেছেন।

রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের জন্য এবারের আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মুস্তাফিজকে বড় দুঃসংবাদ দিলো কলকাতা

আপডেট সময় ০৩:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬