ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে পরিচালিত হয়। বাতিল হওয়া সব মনোনয়নপত্রে ভোটার সমর্থনের স্বাক্ষরে ত্রুটি পাওয়া গেছে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে চারজন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

রিটার্নিং অফিস সূত্র আরও জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর তালিকায় অনিয়ম ধরা পড়ে। দৈবচয়ন পদ্ধতিতে যাচাইয়ের সময় একাধিক ভোটার স্বাক্ষর নিজেদের নয় বলে অস্বীকার করায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ১০:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬