ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানকে এবং সদস্যসচিব করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে।

কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়ক করা হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী কর্মকাণ্ড সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা, প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও নির্বাচন-সংক্রান্ত সার্বিক কৌশল নির্ধারণে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব-উন-নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমানসহ আরও অনেকে।

বিএনপি নেতারা জানান, নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে এই কমিটি কেন্দ্রীয়ভাবে কাজ করবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

আপডেট সময় ১২:০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬