ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা আটক

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন বহরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। তিনি উপজেলার দেওগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট মাধবপুর উপজেলায় সংঘটিত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় লিয়াকত আলীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫