ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে নির্বাচনী প্রতিযোগিতা জমে উঠতে শুরু করেছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ গিয়াস উদ্দিন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে প্রার্থী হয়েছেন মোকাম্মেল হোসেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ মিজানুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ সাজন। খেলাফত মজলিসের প্রার্থী আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মোঃ আল আমিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মোঃ মুজিবুর রহমানও মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মোঃ রাশেদুল ইসলাম খোকন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মোঃ রেজাউল মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত বিধি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাবে।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে হবিগঞ্জ–৪ আসনে এবার নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী

আপডেট সময় ০৭:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫