ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনের সময় আটক-২

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার  সীমান্ত দিয়ে  বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ দায়ে ২ বাংলাদেশী নাগরিক কে আটক করেছে বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)টহলদল। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯০/১২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেবপুর নামক স্থান হতে ০২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে গমনের সময় আটক করা করে বিজিবি। আটককৃত ব্যক্তিগন হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাগী গ্রামের কৃষ্ণ লাল সরকারের ছেলে অনুকুল সরকার (২৫) এবং একই গ্রামের আশুতোষ সরকারের ছেলে শুভ সরকার (২২)। বিজিবি সরাইল (২৫ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ সংবাদপত্রে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান,

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে ১৫,৫০০ টাকার বিনিময়ে ভারতের আগরতলায় আত্মীয়ের বাসায় থেকে কাজ করার উদ্দেশ্যে গমনের সময় অদ্য বড়জ্বালা বিওপির টহল দলের নিকট ধৃত হয়। আটককৃত ব্যক্তিদের নিকট হতে বাংলাদেশী ১,৪৮৭ টাকা এবং বাটন মোবাইল ফোন ০১টি পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশী টাকা এবং মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাধবপুর সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনের সময় আটক-২

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫