ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিশেষ অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালবেলা মাধবপুর উপজেলা ডাকবাংলোর নিকটবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি পিকআপে করে গাঁজা পরিবহনের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় গাঁজা ভর্তি একটি মিনি পিকআপসহ তিনজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন—ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের কাউছার আলীর ছেলে হাবিবুর রহমান (২২) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে স্থানীয়দের মতে, মাধবপুরে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে। প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫