ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন–ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট থেকে দুইজন কেবিন ক্রুকে অপসারণ করা হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অপসারিত কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন—এমন তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়।

বিমান সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ফ্লাইট সার্ভিস বিভাগ ওই ফ্লাইটে বিকল্প হিসেবে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে দায়িত্বে অন্তর্ভুক্ত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিআইপি যাত্রার ক্ষেত্রে আগাম নিরাপত্তা মূল্যায়নের অংশ হিসেবে এ ধরনের পরিবর্তন নতুন নয়। এর আগেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের ফ্লাইটে কেবিন ক্রু পরিবর্তনের নজির রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ

আপডেট সময় ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫