ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২: ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাধবপুরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২-এর আওতায় পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে উপজেলার দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকা থেকে ইকবাল পাঠানকে গ্রেফতার করা হয়। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকা থেকে কাওছার আহম্মেদকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলা যুবলীগের সদস্য এবং ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কাওছার আহম্মেদ বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. জহির মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের আরেক কর্মকর্তা এসআই বিজয় জানান, কাওছার আহম্মেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অবস্থান কঠোর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২-এর মাধ্যমে মাধবপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২: ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫