ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

দীর্ঘ প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্র জানায়, সোমবার গঠিত এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভ্যর্থনার সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিকল্পনা অনুযায়ী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় অবস্থান করবেন। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার বসার জন্য আলাদা কক্ষ প্রস্তুতের কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

আপডেট সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫